
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (৪০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের দাম্মাম-আপকিক-আলহাসা সড়কে এই দুর্ঘটনা ঘটে। সৌদি সময় দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ৪০ মিনিট) একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন শাহীন মিয়া। তিনি সেখানে সিইউসি কোম্পানিতে কর্মরত ছিলেন।
শাহীন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবে অবস্থানরত তাঁর সহকর্মী মো. সুমন মিয়া। তিনি জানান, দুর্ঘটনার পরপরই শাহীন মিয়ার মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন শাহীন মিয়া। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। পাশাপাশি তাঁর স্ত্রী ও সন্তানেরা চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, মরদেহ দেশে আনার মতো আর্থিক সামর্থ্য তাঁদের নেই। তাঁরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন, যাতে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা যায়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হন তিনি। ইতিমধ্যে জাবেরর গুলিবিদ্ধের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৬ মিনিট আগে
কক্সবাজার টেকনাফে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ব্যাটারিচালিত মিনি টমটমের চালক ও এক শিশু নিহত হয়েছে। আহত হন চারজন। আজ শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৪৪ মিনিট আগে
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ধর্ম-জাতের ভিত্তিতে আমরা বিভাজনে বিশ্বাস করিনি, করবও না। ভবিষ্যতে আমাদের অঙ্গীকার আছে, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান—সবার একটিই পরিচয় হবে, সেটা বাংলাদেশি।
৪৪ মিনিট আগে