
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এই অভিযানে ৪৫ লাখ ২৭ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি।
আজ সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীন আখাউড়া, কসবা, চণ্ডীদার, খাদলা, মাদলা, সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় বাজি, বাসমতি চাল, শাড়ি, গরু, নবরত্ন তেল, অলিভ অয়েল, ফুচকা, মদ, শিং মাছ, মাছের খাবার, রেড বুল এনার্জি ড্রিংকস ও একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪৫ লাখ ২৭ হাজার ৯০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হয়। সীমান্তে চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার এবং পুশ-ইন প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁয় হেরোইনের মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক সুকান্ত শাহা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি উপস্থিত ছিলেন
৫ মিনিট আগে
রাজশাহীর চারঘাটে এক প্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। উপজেলার রায়পুর খাঁপাড়া এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে চারঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত মকসেদ আলী রায়পুর খাঁপাড়া গ্রামের বাসিন্দা।
১০ মিনিট আগে
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।
১৭ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকারকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজভিউল আহসান মুন্সীকে শোকজ করা হয়েছে। তাঁকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ঘটনায় প্রতিবাদলিপি প্রকাশ করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি।
১৮ মিনিট আগে