কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। এতে বাধাপ্রাপ্ত হচ্ছে ভোটগ্রহণ। আজ বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর সকাল ৯টার আগে থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
বৃষ্টির আগে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু ৯টার পরে বৃষ্টি বাড়লে ভোটাররা বারান্দায় উঠে যান।
তবে বৃষ্টি উপেক্ষা করেও নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভোটাররা খুশি। তাঁরা বলেন, সহজেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।
ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে কথা হয় বেসরকারি চাকরিজীবী উত্তমের সঙ্গে। তিনি বলেন, যাঁকে সব সময়ই বিপদে-আপদে পাওয়া যায়, তাঁকেই ভোট দিয়েছি। বিশেষ করে কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট দিতে এসেছি। আশা করি, যাঁরা বিজয়ী হবেন, তাঁরা নাগরিকদের সমস্যা সমাধানে আন্তরিক হবেন।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
বৃষ্টির মধ্যে কেন ভোট দিতে এলেন এমন প্রশ্নের জবাবে প্রদীপ কুমার সাহা নামের এক ভোটার বলেন, ‘ভোট আমার নাগরিক অধিকার। তাই বৃষ্টির মধ্যে চলে আসছি। আশা করি, যোগ্য প্রার্থী বিজয়ী হবেন।’
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
৮ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
৩ ঘণ্টা আগে