
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর বাংলাদেশ বর্ডার গার্ড।
আজ শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় বাসমতি চাল, ফুচকা, বিভিন্ন ধরনের চকলেট, গরু, বাজি, শাড়ি, নবরত্ন তেল, ইমামি সেভেন অয়েল, ভ্যাসমল, স্কিন সাইন ক্রিম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও খারেরা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য প্রায় ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তৃপক্ষের বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়...
২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ বলেন, ‘রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস।’ তিনি আরও বলেন, ‘সরকারের ছয় মাস যেতে না যেতেই গ্যাস-বিদ্যুতের অজুহাতে অসংসদীয় ভাষায় সংসদে বক্তৃতা করে মূলত ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আরও দুজনকে আটক করেছে বিএসএফ।
১ ঘণ্টা আগে