
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি এসি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মহাসড়কের খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাস দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় এক শিশু নিহত হয়। দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। বাস দুটি মহাসড়কের ওপর অচল অবস্থায় পড়ে থাকায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনার প্রায় দুই ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বাস দুটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক শিশু নিহত হয়েছে। বাস দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার কাজ করছে হাইওয়ে পুলিশ।’

জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের বিচারের আওতায় আনার পাশাপাশি গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মাসহ প্রধান তিনটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে পদ্মা নদীর অন্তত চার স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও স্থায়ী নদীশাসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে
পাবনার আটঘরিয়ায় প্রায় অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প চালু হওয়ার আগেই অচল হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রকল্পের সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ফলে কৃষকদের জন্য নেওয়া একটি ভালো উদ্যোগ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
৩ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বাঁধ ভেঙে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতিমধ্যে কয়েক স্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
৪ ঘণ্টা আগে