
কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত সেই বন্য মা হাতিটির মৃত্যু হয়েছে। প্রায় ২৫-২৬ বছর বয়সী হাতিটি পাহাড় থেকে গড়িয়ে পড়ার সময় মেরুদণ্ড ভেঙে যায় এবং তলপেটে গুরুতর আঘাত পায় বলে জানিয়েছে বন বিভাগ।
গতকাল শনিবার বিকেল থেকে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় হাতিটির চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটির মৃত্যু হয় বলে জানান কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন।
ডিএফও আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছিল। এতে হাতিটির মেরুদণ্ড ভেঙে যায় এবং পেটে গভীর ক্ষত সৃষ্টি হয়। সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হলেও আঘাতের মাত্রা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আহত হাতিটির চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন। এরপর বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করে হাতিটির চিকিৎসা ও দেখভাল করেন।
এর আগে শনিবার বিকেল ৩টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।
বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় হাতিটি ঢাল বেয়ে নামার সময় পা পিছলে নিচে পড়ে যেতে পারে।

বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
১৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানখেতে আগাছানাশক প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিরোধপূর্ণ জমিটি আবদুর রহমান ও তাঁর ওয়ারিশরা পৈতৃক সূত্রে মালিকানা লাভের পর দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি দখলে নেওয়ার চেষ্টা নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের
২০ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামের মাদক মামলার আসামি এক হাজতি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
৩০ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
৩১ মিনিট আগে