
ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় লাকি আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন শিশুটির বাবা সাইদুল ইসলাম।
মামলার বাদী সাইদুল ইসলাম জানান, এক মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁর অভিযোগ, মেয়েকে হত্যার উদ্দেশ্যেই লাকি আক্তার তাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন। আমার মেয়ে সাঁতার জানে না, তবে লাকি আক্তার সাঁতার জানেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার না করলে শিশুটির মৃত্যু হতে পারত বলেও দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টায় নলছিটি পৌর ফেরিঘাট এলাকায় লাকি আক্তার তাঁর কন্যাসন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির বাবা একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে লাকি আক্তারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে