
নানা আয়োজন ও কর্মসূচিতে দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। ‘পর্যটন ও টেকসই রূপান্তর’—এ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ শনিবার র্যালি, আলোচনা সভা, সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানানোসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পর্যটক, ব্যবসায়ী সংগঠন, লাইফ গার্ডসহ বিভিন্ন পর্যটনসেবা প্রদানকারীদের অংশগ্রহণে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
রঙিন টি-শার্ট, ঘোড়ার গাড়ি, ব্যান্ড দলের পরিবেশনা ও ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটরবাইকসহ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হোটেলমোটেল এলাকা প্রদক্ষিণ শেষে লাবণী বিচ পয়েন্টের উন্মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। সভায় কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগ রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ঘরোয়া পরিবেশের মতো আন্তরিক সেবা দেওয়া গেলে কক্সবাজারে পর্যটকের আগমন আরও বৃদ্ধি পাবে। তিনি পর্যটনসংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের সভাপতিত্বে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, হোটেলমোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদারসহ সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সৈকতের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি অবস্থানরত পর্যটকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিকেলে মোটেল শৈবালে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া শহরের তারকা মানের হোটেল-রিসোর্ট দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করছে।
এ দিকে প্রথমবারের মতো কুতুবদিয়ায় দিবসটি পালন করা হয়েছে।

নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে।
২৪ মিনিট আগে
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু উৎপাদন ব্যয় দিয়ে প্রকল্পটির মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমানো
১ ঘণ্টা আগে
বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে