
খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলি করে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগলো মায়ের পায়ে। গুলিবিদ্ধ শিমুল (৩৫) নামে ওই নারীর অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সামনে এ ঘটনা ঘটে। গুলিটি তার কোমরে বিদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধ শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ৯-১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত করিমনগর এলাকায় শিমুলের বাসায় গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। এ সময় হৃদয়কে না পেয়ে দুর্বৃত্তরা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরে বিদ্ধ হয়।
গুলির শব্দ ও শিমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহতের স্বামী মুকুল বলেন, সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে দরজায় টোকা দেয়। দরজা খুললে তার আমাদের ছেলে হৃদয়ের সন্ধান চায়। বাড়িতে নেই বলার সঙ্গে সঙ্গে তাদের ভেতর থাকা একজন যুবক আমাকে লক্ষ্য করে গুলিটি চালালে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে স্ত্রী শিমুলের কোমরের পেছনে ডানপাশে বিদ্ধ হয়।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ নারীর ছেলে হৃদয়ের সঙ্গে দুর্বৃত্তদের অভ্যন্তরীণ কোনো বিরোধ থাকতে পারে। তাকে না পেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আজ সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান চালক। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত পাওয়া যায়।
১ ঘণ্টা আগে
হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। এর আগে গত ২১ জুলাই ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে আলোচনায় আসা গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন এই এমপির ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর
২ ঘণ্টা আগে
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্তের অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব–২ এর লে. কমান্ডার সাঈদ মাহমুদ সাদান
২ ঘণ্টা আগে
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে সাহারবিল ইউনিয়নের শাহপুরা এলাকায় এ দুর্ঘটনায় আরও দুই তরুণ আহত হন।
২ ঘণ্টা আগে