Ajker Patrika

বিমানবন্দরের বাইরে পরিত্যক্ত গাড়ির ভেতর প্রায় ৪ কোটি টাকার সোনা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিমানবন্দরের বাইরে পরিত্যক্ত গাড়ির ভেতর প্রায় ৪ কোটি টাকার সোনা
উদ্ধার করা সোনা। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি পরিত্যক্ত গাড়ি থেকে ১ কেজি ৮১২ গ্রাম সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

আজ সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে যান চালক। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার টাকা।

সোনা ছাড়াও পরিত্যক্ত গাড়ি থেকে ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যাংকের কার্ড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত