মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের হত্যার বিচার শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে হবে না। সেই বিচার কার্যকর করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা মোড়াপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
ইশরাক বলেন, ‘আমরা তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি। তারা আসুক বাংলাদেশে, আমরাও দেখিয়ে দেব যে—বাংলাদেশের জনগণ কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে জানেন; যা ২০২৪ সালের জুলাই মাসে আমরা দেখিয়েছি।’
ইশরাক হোসেন আরও বলেন, ‘আমি চাই, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল এবং যারা মাঠপর্যায়ে সেই নির্দেশ পালন করেছে, তাদের সবার বিচার হোক।’
এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম প্রমুখ।

গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে...
১৪ মিনিট আগে
তীব্র গরমে একপশলা বৃষ্টি যখন স্বস্তির পরশ হয়ে আসে, তখন সবার মুখে হাসি ফোটে। কিন্তু জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতেরচর বলিদাপাড়া এলাকার বিধবা খুদেজা বেগমের কাছে সেই বৃষ্টিই যেন আতঙ্কের আরেক নাম। আকাশে মেঘ জমলেই তাঁর বুক কেঁপে ওঠে। কারণ, মাথার ওপর নেই নিরাপদ ছাদ, আছে শুধু পলিথিনের ছাউনি।
১৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চাঁদার দাবিতে এক ওষুধ ব্যবসায়ীকে কার্যালয়ে ডেকে নিয়ে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ফজলুল হক রোমানের বিরুদ্ধে। খবর পেয়ে স্বামীকে উদ্ধার করতে গিয়ে সেখানে ভুক্তভোগীর স্ত্রী লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে যুবদল
২৫ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর এলাকায় শিবপুর-চর গোয়ালি আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে