
ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই নারীর নাম রহিমা বেগম। তিনি ওই এলাকার মৃত আমিনুল ইসলামের স্ত্রী।
অভিযুক্ত কালাম মাঝি ওসমানগঞ্জ ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে ভুক্তভোগী রহিমা বেগম সন্তানদের নিয়ে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে বসবাস করছেন। সেই সম্পত্তি দখলের উদ্দেশে দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন কালাম মাঝি।
ভুক্তভোগী পরিবারের দাবি—আজ সকালে নারিকেল পাড়তে গেলে কালাম মাঝি তাঁর ছেলেদের নিয়ে রহিমা বেগমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করেন। এতে রহিমা বেগমের বাম হাত ও বুকের একটি হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী রহিমা বেগম বলেন, ‘আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি দখলের চেষ্টা করছে কালাম মাঝি। আজ নারিকেল পাড়ার সময় তাঁরা আমাকে মারধর করে আহত করেছে। আমি এর বিচার চাই।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি, রহিমা বেগমকে মারধরের ঘটনাটি সত্য।’
অভিযুক্ত কালাম মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, ‘বিষয়টি অবগত আছি। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের আগৈলঝাড়ায় আটটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১১ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক প্রবাসীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
১৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে মহাসড়কের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে।
২৩ মিনিট আগে