
কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলনের দায়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির নাম টোকিও-এমআইএলকে (জেভি)। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে গত রোববার শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি সংস্থাটির চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোনিয়া সুলতানা স্বাক্ষরিত একটি অফিস আদেশে বলা হয়, পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ক্ষতিপূরণ বাবদ ধার্য করা ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা জরিমানা আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকারের সংশ্লিষ্ট হিসাবে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আদালতে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মহেশখালী উপজেলায় মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের মাতারবাড়ী পোর্ট অ্যাকসেস রোড নির্মাণের জন্য কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএলকে (জেভি)। ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে মহেশখালী চ্যানেল-মহেশখালী উপকূলের ঠাকুরতলা ও হামিদারদিয়া মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ এপ্রিল কক্সবাজার জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি কিছু শর্তসাপেক্ষে ওই প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমোদন দেয়। অভিযোগ উঠেছে, বালু উত্তোলনের অনুমতি পাওয়ার পর পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) ছাড়াই মহেশখালী চ্যানেল ও উপকূল থেকে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে দেওয়া ১৩টি শর্তের অধিকাংশই মানা হচ্ছে না।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে তিন সপ্তাহে তৃতীয় দফায় ধস দেখা দিয়েছে। সোমবার রাতে কাঁচকোল এলাকায় নতুন করে ৩০ মিটার অংশ ধসে পড়ে। পাউবো জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছে; এদিকে ব্রহ্মপুত্রের পানি সতর্কসীমার দিকে বাড়ছে।
৯ মিনিট আগে
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
২৭ মিনিট আগে
ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
৩০ মিনিট আগে
আমি নিজ কাজ শেষ করে দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম। এসময় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ওপর পরে থাকতে দেখি। অনেক মানুষ তাকে ঘিরে ছিল। কেউ তাঁকে ধরছিল না। এরপর স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারি তিনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে
৩৬ মিনিট আগে