
ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।
তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
নিহতের ছোট ভাই শাহ পরান পাটোয়ারী বলেন, গত রোববার ফজরের নামাজের পর আমার ভাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে সাভার থানায় এসে তার লাশ শনাক্ত করি। পরে জানতে পারি তাকে অটোরিকশার চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে । আজ মঙ্গলবার এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করেছি।’
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, সোমবার দুপুর ১টার দিকে দুই ব্যক্তি অটোরিকশাযোগে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে রেখে দ্রুত চলে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় পুলিশকে জানানো হয় ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, প্রথমে মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। পরে র্যাবের সহায়তায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। সুরতহাল প্রতিবেদনে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে সাভারের উলাইল এলাকায় একটি অটোরিকশার পাশে অবস্থান করছিলেন আবুল খায়ের। অভিযোগ ওঠে, তিনি অটোরিকশা চুরির চেষ্টা করেছেন। এ অভিযোগে স্থানীয় কয়েকজন তাকে আটক করে মারধর শুরু করেন। এভাবে বেলা ১১টা পর্যন্ত কয়েক দফা মারধরের পর তাকে অটোরিকশার মালিক নুরুজ্জামানের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানেও কয়েকজন অটোরিকশাচালক তাকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক অটোরিকশাচালক তার ছোট ছেলেকে গাড়ি পাহারায় রেখে বাসায় খাবার খেতে যান। এ সময় সেখানে এসে আবুল খায়ের শিশুটিকে জানান, তিনি দুই দিন ধরে না খেয়ে আছেন এবং তার জন্য কিছু খাবার এনে দিতে বলেন। শিশুটি বিষয়টি তার বাবাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে আবুল খায়েরকে অটোরিকশার হ্যান্ডেলে হাত রেখে বসে থাকতে দেখেন। এতে তিনি আবুল খায়েরকে অটোরিকশা চুরির চেষ্টা করছেন বলে সন্দেহ করেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে আবুল খায়েরকে আটক করে মারধর শুরু করে।
অটোরিকশার গ্যারেজের মালিক নুরুজ্জামান বলেন, তার গাড়ির চালক সবুজ (শুভ) ও স্থানীয়রা প্রথমে ওই ব্যক্তিকে আটক করে মারধর করেন। পরে তাকে গ্যারেজে আনা হলে অন্য কয়েকজন চালক আবারও মারধর করেন। তিনি নিজে আবুল খায়েরকে মারধর করেননি বলে দাবি করেন।
নুরুজ্জামান বলেন, আহত অবস্থায় আবুল খায়েরকে হাসপাতালে নেওয়ার পর তিনি ভয়ে সেখান থেকে চলে আসেন।
কল্যাণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোরশেদ খান বলেন, আবুল খায়ের অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের আরও কয়েকজন সদস্যও একই ধরনের সমস্যায় আক্রান্ত। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় পরিবারটি জীবিকা নির্বাহ করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েচে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্যারেজ মালিক নুরুজ্জামান ও অটোরিকশাচালক সবুজ ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে ।

সরকারি চিকিৎসক না হয়েও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিশেষ সুবিধায় প্র্যাকটিসের অভিযোগ উঠেছে ডা. ফারুক হোসেনের বিরুদ্ধে। হাসপাতালের একটি এসি কক্ষ ব্যবহার এবং সেখান থেকে নিজের ব্যক্তিগত ক্লিনিকে রোগীও টেনে নিচ্ছেন তিনি। তবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি হাসপাতালের তত্ত্বাবধায়ক।
২১ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
৪১ মিনিট আগে
শাহাদতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকার অবৈধ সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করা হয়েছে...
১ ঘণ্টা আগে