
কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোরে টেকনাফের উলুবনিয়া সীমান্তে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। একই সময়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদক পাচারের খবর পেয়ে আজ ভোর সাড়ে ৪টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের উলুবনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অবস্থান নেয়।
এ সময় সীমান্ত পার হয়ে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা বিজিবির সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৩৫ কার্টন ইয়াবা পাওয়া যায়। এসব কার্টনে মোট ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ছিল।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের কাটাখালী হাতিমারা গ্রামের সৈয়দ আলমের ছেলে নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের আলী আকবরের ছেলে আবুল ফয়েজ (২৫)।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে পাচার করছিল বলে স্বীকার করেছেন।
অন্যদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ দুপুরে বিজিবি ৩৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ঘুমধুম সীমান্তের নয়াপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি।
এরপর উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।
রাত সোয়া ১২টার দিকে তাপ শনাক্তকারী যন্ত্রের মাধ্যমে চোরাকারবারীদের গতিবিধি শনাক্ত করে বিজিবি। সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা ইয়াবা ও অস্ত্রের চালান ফেলে রাতের অন্ধকার ও পানির মধ্য দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ থেকে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
খায়রুল আলম বলেন, ‘সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক, অস্ত্র কিংবা চোরাচালানের পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৯টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
২৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
১ ঘণ্টা আগে