
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৪টি গ্রেনেড, ৩টি মর্টার শেলসহ ১০টি রাইফেলের গুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যংয়ের বিলাসীর দ্বীপ এলাকার জঙ্গলে পড়ে থাকা একটি ব্যাগ থেকে এসব অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হোয়াইক্যং সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান হওয়ার খবর পেয়ে গতকাল রাতে বিজিবির একটি টহল দল বিলাসীর দ্বীপ এলাকার জঙ্গলের মধ্যে চিরুনি অভিযান চালায়। অভিযানে সাদা একটি ব্যাগে মোড়ানো অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজিবির অধিনায়ক বলেন, উদ্ধার করা অস্ত্র-গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা রাখা হয়েছে। মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৯টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
২৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
১ ঘণ্টা আগে