
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সরকার এমনটি জানিয়েছে।

রাজধানীর ডেমরা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০। গ্রেনেডগুলো জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া বলে ধারণা করছে র্যাব।

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজসহ বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। এ সময় ধাতব লিভার যুক্ত তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, শটগানের কার্তুজ ৪১টি ও গ্যাসগানের তাজা কার্তুজসদৃশ ৩০টি বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।