Ajker Patrika

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ২ দিনের রিমান্ডে সহকারী ব্যবস্থাপক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২০: ০৭
টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ২ দিনের রিমান্ডে সহকারী ব্যবস্থাপক
পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-মেরিন ড্রাইভসংলগ্ন ইনানী পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টে অগুনের ঘটনায় গ্রেপ্তার সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে উখিয়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার চিফ জুডিশিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান এলাহী নূরী। তিনি বলেন, ১৮ অক্টোবর পুলিশ গ্রেপ্তার সুমনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। তবে সেদিন মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় রিমান্ড শুনানি হয়নি।

শাহজাহান এলাহী নূরী বলেন, আজ রিমান্ড শুনানি শেষে আদালত সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা সুবিধামতো সময়ে যেকোনো দিন সুমনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপপরিদর্শক রিমন ঘোষ বলেন, আদালতের আদেশের কপি হাতে পেলেই আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।

অবহেলাজনিত কারণে মৃত্যুর ধারায় করা মামলায় টুপটুপ রিসোর্টের সহকারী ব্যবস্থাপক সুমন চার নম্বর আসামি।

১৭ অক্টোবর সকালে উখিয়ার ইনানী পাটুয়ারটেকে কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সেদিন ১০টি মরদেহ উদ্ধার করা হয়। ওইদিনই ঘটনাস্থল থেকে পুলিশ সুমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আছেন।

আজ দুপুরে ফের তল্লাশি চালিয়ে রিসোর্টসংলগ্ন একটি ডোবা থেকে নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ১১ জনের মৃত্যু হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত