
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চৌরাঙ্গী বাজারে সরকারি খাল দখল করে অবৈধভাবে দোকানপাট ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন ফরিদগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন। একই সঙ্গে ফরিদগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে সরকারি খাল দখল করে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি উঠে আসে। সংবাদ অনুযায়ী, খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকারি সম্পত্তি দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ প্রেক্ষাপটে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯০(১)(গ) ধারার ক্ষমতাবলে আদালত ঘটনাটি আমলে নিয়ে মামলা রুজু করেন।
আদালতের পর্যবেক্ষণে আরও উল্লেখ করা হয়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী সরকারি বা জনস্বার্থে ব্যবহৃত জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা একটি আমলযোগ্য অপরাধ।
একই সঙ্গে আদালত ফৌজদারি কার্যবিধির ২০২ ধারায় ফরিদগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণকারী ও ব্যবসা পরিচালনাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে যাচাইপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন ০৩ সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে হবে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৭ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে