
কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুখ।
কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুর।
কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ) আসনে বিএনপির জেলা সভাপতি শাহজাহান চৌধুরী এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী।

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুমন শেখ (২০) নিহত হয়েছেন। এ ঘটনার পর দুই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ১৭ জনকে আটক করা হয়েছে।
৪ মিনিট আগে
গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। পরে ২৩ মে তাঁর ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। নিখোঁজের পর দীর্ঘদিন পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
১৯ মিনিট আগে
কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি বিভিন্ন শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে আসে। ভবনের বিভিন্ন অংশে ফাটলও দেখা দেয়।
২৮ মিনিট আগে
মঙ্গলবার রাতে ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে তিন-চারজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে।
৩৩ মিনিট আগে