কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে যান। পরে বেলা ২টার দিকে মাছ ধরে ফেরার পথে নাফ নদীর মোহনা এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান স্থানীয় জেলেরা।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন সাবরাং নয়াপাড়ার লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ। তিনি জানান, তাঁর এলাকার পাঁচজন ও শাহপরীর দ্বীপের আরও দুজন জেলে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাঁদের ধরে নিয়ে যান।
ধরে নিয়ে যাওয়া জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। আমরা খুবই গরিব। স্বামী মাছ ধরতে না গেলে আমাদের সংসার চলে না। এখন তাকে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’
নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, ‘আমার নৌকায় চারজন জেলে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সবাই দরিদ্র। দ্রুত তাঁদের উদ্ধারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান বলেন, বিষয়টি শোনা গেছে এবং সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানাতে বলা হয়েছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে যোগাযোগ চলছে।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৫ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২৯ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৩৩ মিনিট আগে