
টেকনাফে বিজিবির উদ্যোগে নাফ নদীর শূন্যরেখা থেকে আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বুধবার দুপুরে গ্রহণ করা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা। বিজিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত মোট ৪৩৪ জন জেলে আটক হয়েছেন আরাকান আর্মির হাতে।

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার সরকারি বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে দুইজন জান্তা পুলিশ সদস্য, একজন সেনাবাহিনীর সদস্য রয়েছে।

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। ঘটনাটি ঘিরে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে যান।