নেত্রকোনায় মো. বাবুল মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে মো. রতন মিয়াকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নেত্রকোনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মুন্জুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রতন মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রতন মিয়া সদর উপজেলার পশ্চিম চকপাড়া এলাকার বাসিন্দা। আর নিহত বাবুল মিয়া শহরের সাতপাই রেলক্রসিং এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রতন মিয়ার স্ত্রীর সঙ্গে বাবুল মিয়ার পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। এর জেরে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বাবুল মিয়াকে রতন মিয়া কৌশলে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকুরিয়া মাছিম দাসপাড়া এলাকায় নদীর তীরে নিয়ে যান। সেখানে তাঁকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন। পরদিন সকালে স্থানীয় লোকজন নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহত বাবুলের ভাই মো. শামীম মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা করেন।
পরে পুলিশ রতন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তিনি বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১৭ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. আনিসুর রহমান। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের লোকজন উচ্চ আদালতে আপিল করবেন।

ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে এক শিশু (১০) গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
৩ মিনিট আগে
জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাঁকে ফের...
১০ মিনিট আগে
রাজধানীর উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পরে খালপাড় ও দিয়াবাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট, দোকানপাটও উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে।
১৬ মিনিট আগে
অনুষ্ঠানে জানানো হয়েছে, মিরপুর-১০, মিরপুর-১ ও মিরপুর-২ এলাকার মূল সড়কের ৮২৯ জন ভ্রাম্যমাণ ব্যবসায়ীর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম ধাপে সেই তালিকা থেকে ২০২ জন হকারকে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে