
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ খালেক।
আজ বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার মোজাহার আলী বিশ্বাসের ছেলে। তিনি গাংনী উপজেলার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানায়, এম এ খালেক মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইমিগ্রেশন চেকপোস্টে তাঁর কাগজপত্র যাচাইয়ের সময় ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। এরপর বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গাংনী থেকে আসা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক মো. তারিক বলেন, খালেকের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় সন্দেহ হয়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৩ এপ্রিল গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালেককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে গ্রেপ্তার খালেকের ছেলে আসিফ রেজার দাবি, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হৃদ্যন্ত্রে ব্লক রয়েছে। বাইপাস সার্জারির জন্য তাঁকে ভারতে নেওয়া হচ্ছিল। খালেকের নামে থাকা মামলাগুলোর সবকটিতেই তিনি জামিনে রয়েছেন বলেও জানান আসিফ।

শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ এবং ছাত্রলীগ কর্মী বুলবুল।
৫ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে মুদি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে আটক করে পুলিশ আদালতে পাঠিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে হৃদয় মিয়া (২৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মোহাম্মদপুর সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। আহত হৃদয় মিয়াকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে...
১৯ মিনিট আগে
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে করা প্রতারণার মামলায় অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে