
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে করা প্রতারণার মামলায় অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাদিয়া আক্তারকে নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে এসব জমা দিতে হবে।
এর আগে, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ৮ সেপ্টেম্বর সাদিয়াকে নেত্রকোনা শহরের কুরপার এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়। পরে ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা থানায় প্রতারণার মামলা করেন।
সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাদিয়াকে আদালতে হাজির করা হলে আদালত ৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বুধবার সাদিয়া জামিনে মুক্তি পেয়েছেন।

মেহেরপুরের গাংনী উপজেলায় এক অভিযান চালিয়ে ছয় লাখ দুই হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
৩ মিনিট আগে
রাজশাহীর পদ্মা নদীতে গতকাল বুধবার রাতে হঠাৎ অস্বাভাবিক ঢেউ ও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ থেকে ১৫ ফুট উঁচু ঢেউয়ের তোড়ে টি-বাঁধ ও টি-গ্রোয়েন এলাকায় নোঙর করা অন্তত ২০টি নৌকা ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ মাস আগে নির্মিত প্রায় ৭৫ মিটার বাঁধের বড় একটি অংশ।
৮ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে চার জেলেকে অপহরণ ও লুটের অভিযোগে সাহেবেরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ হেলাল উদ্দিনের বাড়ি থেকে চার জেলেকে উদ্ধার করেছে বলে জানিয়েছে।
১৯ মিনিট আগে
কাগজীপাড়া এলাকায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে সালমা ইকরা (৯) ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় রিকশাচালক ফারুক ও শাহজাহান বেগম তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে রিকশায় তুলে নেন। পরে তাকে বাড়ির সামনে না নামিয়ে রিকশাটি অন্যদিকে নিয়ে যাওয়ার সময় শিশু ইকরা চিৎকার শুরু করে।
২৪ মিনিট আগে