Ajker Patrika

নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নালিতাবাড়ীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার বিকেল ও রাতে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ এবং ছাত্রলীগ কর্মী বুলবুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছিলেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব কর্মসূচিতে তাঁদের হাতে মশাল ও লাঠিসোঁটা দেখা যায়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গতকাল তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত