
ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনায় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এস এম মুনিরকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে দর্শনা চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
আটক মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুল হকের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশনে আসেন এস এম মুনির। এ সময় তাঁর পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আটকের পর তাঁকে দর্শনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নরসিংদীর রায়পুরায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারী ডেঙ্গু পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৬ মিনিট আগে
উত্তরার বাড়িটি তুরিন আফরোজের মা সামসুন নাহার তসলিম তার ছেলে অধ্যাপক শাহনওয়াজকে ১৯৯৭ সালে হেবা করেন। হেবা মূলে শাহনওয়াজ ওই বাড়ির মালিক। তিনি মালিকানা অর্জন করার পর নিজ নামে নামজারি করেন। নিয়মিত খাজনা পরিশোধ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর
৮ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। অনুষ্ঠানে তিনি দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার দাবি করে সারসংকট নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন।
১২ মিনিট আগে