চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসেরপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবদল কর্মী হলেন মো. নাছির তালুকদার ওরফে মধু নাছির (৪৫)। তিনি ওই এলাকার দুদু মিয়ার ছেলে। পুলিশ জানায়, নিহত নাছিরের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের আঁধারে একদল সন্ত্রাসী নাছিরকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। নাছিরের পেটে ও পায়ের ঊরুতে একাধিক গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এর আগে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপি সমর্থক কাউসার-উজ-জামান বাবলুকে (৩৬) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তাঁকে হত্যার ৪৬ ঘণ্টার ব্যবধানে যুবদল কর্মী নাছিরকে হত্যা করা হল।
জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, ‘নাছির যুবদলের কর্মী। তাঁকে গুলি করে হত্যা করেছে। তাঁকে আগেও সন্ত্রাসীরা মারধর করেছে। আমরা এই হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের নেতা সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম খারাপ করতে এ ঘটনাগুলো হচ্ছে।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘নাছির হত্যা মামলাসহ ছয়টি মামলার আসামি। তাঁকে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

গাজীপুরের কোনা বাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টায় মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।
৫ মিনিট আগে
যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
৯ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
৯ ঘণ্টা আগে