
কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পারে আটকা পড়েছে অনেক যাত্রী ও যানবাহন।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে প্রচণ্ড স্রোত সৃষ্টি হয়েছে। এ জন্য ফেরি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।’
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চন্দ্রঘোনা ফেরিঘাটে দেখা যায়, উভয় পারে বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কথা হয় কারচালক সাজু, সিএনজি অটোচালক খোরশেদ আলম ও তরিকুল ইসলাম, মোটরসাইকেল আরোহী মো. আজাদ ও মো. জাকারিয়া ইসলাম আখন্দ এবং ট্রাকচালক আব্দুর রহমানের সঙ্গে। তাঁরা বলেন, সকাল ৬টার পর থেকে ফেরি বন্ধ। আমরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি ওপারে যাওয়ার জন্য।
ফেরিঘাটে দেখা যায়, বগুড়া থেকে আসা বান্দরবানগামী পর্যটক তানসেন ও খোকন আলীও আটকা পড়েছেন। তাঁরা বলেন, ‘একটি হাইয়েস গাড়িতে করে আমরা বান্দরবান যাচ্ছিলাম। কিন্তু ফেরি বন্ধ থাকায় যাত্রা ব্যাহত হয়েছে।’
এ বিষয়ে ফেরির ইনচার্জ মো. আরমান ও চালক মো. আমিন বলেন, ‘পানির স্রোত খুব বেশি হওয়ায় ফেরি চালানো ঝুঁকিপূর্ণ। স্রোত কমলে এবং জোয়ার এলে ফেরি চালানোর চেষ্টা করব।’
এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের ফেরি মেকানিক অরুণ বড়ুয়াও জানান, স্রোতের কারণে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।

নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১১ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
২২ মিনিট আগে