
চট্টগ্রামের আলোচিত ‘এইট মার্ডার’ মামলার আসামি ও বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী ও ফুফাতো ভাই গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, গ্রেপ্তারের আগে গোলাম সারোয়ার নিজেকে বার্মিজ নাগরিক পরিচয় দিয়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গোলাম সারোয়ার শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ হয়ে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশ ছেড়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের একটি দল গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করে।
পরে তাঁকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
আমিনুর রশীদ বলেন, গ্রেপ্তার এড়াতে গোলাম সারোয়ার জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র ব্যবহার করে নিজেকে বার্মিজ নাগরিক হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ডিবি পুলিশের কাছে উপস্থাপন করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
সিএমপির এই মুখপাত্র আরও বলেন, গোলাম সারোয়ার ‘বড় সাজ্জাদের’ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে তথ্য পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত বিভিন্ন ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, গতকাল শনিবার রাতে মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহত হয়। ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায়...
২৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
৩২ মিনিট আগে
বগুড়ার ধুনটে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রকাশিত ফলাফল বাতিল ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যায় ধুনট বাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান...
১ ঘণ্টা আগে