
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
গতকাল শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তরক্ষী বাহিনীর ফাঁড়ির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৭০/২-এস ও ৭০/২-এম সীমান্ত খুঁটির মধ্যবর্তী গেট দিয়ে ওই তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী শিবিরের সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী সীমান্ত ফাঁড়ির টহল দলের নজরে পড়েন তাঁরা। পরে বিজিবির সদস্যরা সীমান্তের শূন্যরেখা থেকে তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
বিজিবির বাধার মুখে ওই তিনজন শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। বিজিবির সদস্যদের দৃঢ় অবস্থানের কারণে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তাঁরা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান।
পরে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী শিবিরের সদস্যরা সীমান্তের ৬৮/৫-এস বরাবর একটি গেট খুলে তাঁদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানো ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে