
বগুড়ার ধুনটে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রকাশিত ফলাফল বাতিল ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের একাংশের নেতা-কর্মীরা। গতকাল শনিবার সন্ধ্যায় ধুনট বাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে রাহাদ হোটেলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
সমাবেশ থেকে প্রকাশিত ফলাফল বাতিল করে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবি জানান নেতারা। একই সঙ্গে দাবি আদায়ে আজ রোববার দুপুর ১২টায় ধুনট উপজেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ধুনট উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার অসচ্ছল পরিবারগুলোর তালিকা তৈরির উদ্দেশ্যে সরকারী ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গত ২৮ জুলাই আবেদনের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত মোট ১ হাজার ৫৪৮ জন প্রার্থী আবেদন জানান। পরবর্তী সময়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সদস্যসচিব করে গঠিত চার সদস্যের একটি কমিটির মাধ্যমে গত মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।
গতকাল শনিবার বিকেলে মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে কমিটি। এতে ১৪ জন সুপারভাইজার, ১২৬ জন তথ্য সংগ্রহকারী এবং ১৩ জনকে সংরক্ষিত তালিকায় নির্বাচিত ঘোষণা করা হয়।
তবে ফলাফল প্রকাশের পরপরই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানান স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য প্রদানকালে ধুনট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত রহমান জনি অভিযোগ করেন, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হয়েছে।
কর্মসূচিতে উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদল এবং ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
তবে বিক্ষোভকারীদের আনীত অনিয়মের সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।
ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি বলেন, ‘সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে শতভাগ স্বচ্ছতার সঙ্গে মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। মৌখিক পরীক্ষায় যাদের পারফরম্যান্স ভালো ছিল, নিয়ম মেনেই কেবল তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে।’
বিক্ষোভকারীদের অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তাদের আনীত কোনো অভিযোগই সঠিক নয়, নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি নিরপেক্ষ রাখা হয়েছে।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৬ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৬ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৬ ঘণ্টা আগে