
চট্টগ্রামে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা জব্দ ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পুরোনো ফিশারিঘাট সড়কে এই তল্লাশি চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)। আজ (বুধবার) থানায় মামলা দায়েরের পর দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাজী মনিরুল করিম চৌধুরী জানান, তল্লাশি চলাকালে পুলিশ কক্সবাজার থেকে আসা সাদা রঙের ওই অ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) থামার সংকেত দেয়। কিন্তু গাড়িটি কৌশলে ইউটার্ন নিয়ে পুরোনো ফিশারিঘাটের অভিমুখে যেতে থাকে।
পুলিশের আভিযানিক দল তাৎক্ষণিক গাড়িটিকে থামায়। পরে তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের মধ্যে কৌশলে রাখা ১ লাখ ৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করে এবং দুজনকে আটক করে।

রাজশাহীর বাঘায় এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ পদত্যাগ করেছেন। একই ঘটনায় অভিযোগ আড়াল করার চেষ্টার অভিযোগে সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন এমপি আবু সাইদ
২ মিনিট আগে
নারায়ণগঞ্জে নৌপথে চাঁদাবাজি ও অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নৌপথে চাঁদাবাজির সঙ্গে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাসের কর্মকর্তাদের দায়ী করে তাঁদের
১২ মিনিট আগে
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেছেন, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
১৭ মিনিট আগে
পলাতক স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। কারও কারও সরকার বলছে, তাতে তাদের কোনো সহযোগিতা নেই। স্বৈরাচারী কায়দায় যে-ই আসার চেষ্টা করবে বা উসকানি দেবে, তাকে প্রতিহত করা সাধারণ মানুষের দায়িত্ব। এই ধরনের উসকানিমূলক কার্যক্রম যদি কেউ করে, সেটিকে প্রতিহত করার জন্য সরকার ও জনগণ প্রস্তুত
২০ মিনিট আগে