
পার্বত্য চট্টগ্রামে নারীদের চীনে পাচারে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম শহরে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। আজ শুক্রবার বেলা ১১টায় নগরীর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ জিনবোধি মহাথেরো বলেন, ‘পাহাড়ে শিক্ষাহীনতার সুযোগ নিয়ে একশ্রেণির মানুষ সেখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের লোভের ফাঁদে ফেলছে। বিয়ের কথা বলে চীনে নিয়ে গিয়ে তাঁদের পণ্য হিসেবে ব্যবহার করছে। সহজ-সরল পাহাড়ের মানুষ টাকা ও ভালো জীবনের লোভে পড়ে বিদেশ যাচ্ছে, এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে সরকার ও প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি।’
ত্রিপুরা শ্রমিক ফেডারেশনের অর্থ সম্পাদক উপামোহন ত্রিপুরা বলেন, ‘একশ্রেণির দালালের ক্রমাগত প্রলোভন দুর্গম পাহাড়ের মানুষদের বিভ্রান্ত করছে। অনলাইন এবং অফলাইনে এই কার্যক্রম চালাচ্ছে তারা। অর্থ ও বিদেশে ভালো জীবনের লোভ দেখিয়ে, মেয়েদের বিয়ের নামে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে এসব নারীরা নানা বিপদে পড়ছে।’
বিশ্বমৈত্রী বৌদ্ধবিহার আগ্রাবাদের সাধারণ সম্পাদক সুশোভন চাকমা বলেন, ‘পাহাড়ের নারীদের পণ্য বানিয়ে বিদেশে পাঠানোর বন্দোবস্ত করছে দালাল চক্র। অভাবের তাড়নায় অনেক মা-বাবা এই লোভে পা দিচ্ছে। এটি বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা রাখতে হবে।’
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অরুণ জয় চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য দেন নারী সংঘের সভাপতি পিংকি চাকমা, স্বধর্ম রক্ষা কমিটি পাহাড়তলীর সাংগঠনিক সম্পাদক উজ্জলময় চাকমা, কিকো দেওয়ান প্রমুখ।
এ ছাড়া চট্টগ্রাম শহরে অবস্থানরত চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা এই মানববন্ধনে অংশ নেন।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে