রাঙামাটির রাজস্থলীতে সীমান্ত সড়কের পাশ থেকে মো. হেলাল উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্ত সড়ক মিতিংগ্যা ছড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
হেলাল উদ্দিন রাঙামাটির লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই তথ্য জানান।
হেলাল উদ্দিনের স্বজনেরা জানান, হেলাল উদ্দিন ফারুক নামের এক শ্রমিক মাঝির অধীনে বাবুর্চির কাজ করতেন। গত সোমবার অসুস্থতার কারণে কর্মস্থল থেকে রাজস্থলীর বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। তাঁর পরিবার গতকাল বুধবার রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
আজ বৃহস্পতিবার আত্মীয়স্বজনেরা সীমান্ত সড়কে খোঁজাখুঁজি করার সময় হেলালের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৪ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
২৯ মিনিট আগে