রাজস্থলী

রাজস্থলী-বিলাইছড়ি সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে পড়ে নারী নিহত
রাঙামাটির রাজস্থলী-বিলাইছড়ি সীমান্ত সড়কে মোটরসাইকেল গভীর খাদে পড়ে খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নিহত হয়েছেন। শনিবার রাতে দুর্ঘটনার পর তাঁকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

রাজস্থলীতে বন্য হাতির তাণ্ডবে বসতবাড়ি লন্ডভন্ড
রাঙামাটির রাজস্থলীতে বন্য হাতির তাণ্ডবে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার তুলাছড়িপাড়া গ্রামে খাবারের সন্ধানে একদল বন্য হাতি রাতভর ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় ১০ থেকে ১২টি বন্য হাতি বসতবাড়িতে ঢুকে ঘরবাড়ি ভেঙে ধান-চাল খেয়ে সাবাড় করে ফেলে। পাশাপাশি গাছের কাঁঠাল ও বাড়ির আঙিনায় রোপিত কলাগাছও

রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পুণ্যসেন তনচংগ্যা (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পেছনে বসে থাকা রাজস্থলী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা (৫৮)।

রাজস্থলীতে প্রসবকালে শাবকসহ বন্য হাতির মৃত্যু
রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘মা হাতিটি প্রসবকালে যন্ত্রণায় কাতর হয়ে মারা যায়। নবজাতক শাবকটিও মারা গেছে। দুই দিন আগে হাতি ও শাবকটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় লোকজন বিষয়টি টের পায়নি।












