
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে কিছু কিছু কনটেইনারে এখনো আগুন জ্বলছে। আজ রোববার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল।
কর্নেল বলেন, ‘আমরা সকাল থেকে কাজ করছি। আমরা মূলত এখানে যে সিভিল, কনটেইনার কর্তৃপক্ষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলে এবং ভায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।’
এই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘এখানে কিছু কনটেইনার আছে রাসায়নিক এবং কিছু আছে নরমাল কনটেইনার। এখানকার কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এগুলো আলাদা করার চেষ্টা করছি, যাতে এগুলো থেকে আবারও কোনো দুর্ঘটনা না ঘটে। এ ছাড়া এখানে যেন আর কোনো লোক না ঢোকে এবং কোনো দুর্ঘটনা ঘটলে কেউ আহত কিংবা নিহত না হয়, সেই চেষ্টা করছি আমরা।’
এক প্রশ্নের জবাবে হিমলে বলেন, ‘আমাদের ২৪ পদাতিক থেকে ২০০ জনের মতো লোক আছে। বিভিন্ন টেকনিক্যাল লোক আছে, যারা কাজ করছে। এখান থেকে বের হয়ে যাওয়া বিভিন্ন রাসায়নিক দ্রব্য বন্ধ করার চেষ্টা করছি। সবকিছু নিয়ন্ত্রণে আছে। আমাদের একটু সময় দিতে হবে, কারণ এখনো কিছু কনটেইনারে আগুন জ্বলছে।’
এর আগে আজ সকাল ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে সেনাবাহিনীর একটি প্লাটুন যোগ দেয়।
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এই সম্পর্কিত সর্বশেষ:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৩ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
২৯ মিনিট আগে