বন্দরে সাইফ পাওয়ার টেকের শ্রমিকদের কর্মবিরতি

গ্র্যাচুইটি, বিভিন্ন ভাতা, বকেয়া পাওনা পরিশোধসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক কর্মচারীরা।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে সিসিটি ও এনসিটিতে শিপ হ্যান্ডলিং-সহ সব কাজ বন্ধ করে এই কর্মবিরতি পালন করেন তাঁরা। এতে সিসিটিতে থেকে ২টি ও এনসিটিতে বার্থিংয়ে থাকা ৫টি জাহাজ থেকে কনটেইনার খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সিডিডিএল এনসিটি পরিচালনা করলেও কাজ করেন সাইফ পাওয়ার টেকের শ্রমিকেরা। নতুন করে ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনা শুরু করবে শিগগির। সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারের মেয়াদ শেষ পর্যায়ে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সকাল ৮টা থেকে সাময়িক কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। তাঁদের সঙ্গে আলোচনার পর কাজে যোগ দিচ্ছেন। দু’তিন ঘণ্টা বন্দরে কাজ বন্ধ ছিল। তবে দুপুর ১টায় পুরো দমে বন্দরে কাজ চলছে।









