
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় (২৬) চান্দগাঁও থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হৃদয় নগরের নুরুজ্জামান নাজীর সড়কের ওসমানের মোড়ে ‘জি ডটটেক সলিউশন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে মো. দিদার (৪৫), মো. ফারুক (৩০), মো. নয়ন (২৮), মো. হাছান (২৫) ও মো. বায়েজিদের (৩০) নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় তারা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হৃদয়কে এলোপাতাড়ি মারধর করা হয়।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার সময় হৃদয় হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতে গুরুতর জখম হন। পরে আবারও হামলা চালিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ছোট ভাই এস এম মাহিদ শাহরিয়ারসহ প্রতিষ্ঠানের কর্মচারী তাসবিদ (১৭), নুর মোহাম্মদ সাঈদ (২৬), ওয়াসি কামাল (২৬), সোহান (২২) ও জাহেদ (২২) আহত হন।
হামলাকারীরা প্রতিষ্ঠানের দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও একটি আইপ্যাড ভাঙচুর করেন এবং আসবাবপত্র নষ্ট করেন। এতে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া ক্যাশবাক্স থেকে ৯ লাখ ৪৭ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী হৃদয় বলেন, ‘কয়েক দিন ধরে তারা আমার প্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নিয়ে চাঁদা দাবি করছিল। আমরা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে।’
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২৬ মিনিট আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
১ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
১ ঘণ্টা আগে