
গাজীপুরের টঙ্গীতে একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে জরিমানা, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশফিকুর রহমান আবরার।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কারখানার মালিককে ২৫ হাজার টাকা, কারখানায় উৎপাদিত ১ লাখ টাকা মূল্যের পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দের নির্দেশ দেন। পরে কারখানাটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বলেন, অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪টি পাইপ বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বেশ কিছু লিফলেট (প্রচারপত্র) উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
২ ঘণ্টা আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে