
এবারও আইপিএল, পিএসএল চলছে একই সঙ্গে। পিএসএল ছেড়ে তাই কয়েক জন ক্রিকেটারের আইপিএলে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাঁদেরই একজন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের এই পেসারের বিরুদ্ধে তাই কড়া পদক্ষেপ নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এবার তিনি মুখ খুলেছেন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী দুই আসর থেকে নিষিদ্ধ হওয়ার পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি। পিএসএলের ১১তম আসর থেকে নাম প্রত্যাহার করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় তার ওপর এই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
মূলত পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল মুজারাবানির। কিন্তু পরবর্তীতে তিনি সেখান থেকে সরে দাঁড়ান এবং বদলি খেলোয়াড় হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন। ইসলামাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরও আইপিএলে খেলতে যাওয়ায় তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসএল। মুজারাবানির প্রতিনিধির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের কড়া জবাব দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘পিসিবি এবং পিএসএল আয়োজকদের সঙ্গে ঝামেলা এড়াতে গত কয়েক সপ্তাহ চুপ ছিলাম। তবে ক্রিকেটারকে নিয়ে যে সমালোচনা চলছে, তা সত্যিই বাড়াবাড়ি ও অগ্রহণযোগ্য।’
বিবৃতিতে দাবি করা হয়, ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে মুজারাবানির প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল। সেই আলোচনা ছিল জিম্বাবুয়ে ক্রিকেটের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্তসাপেক্ষে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি বা লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক চুক্তিপত্র (ফরমাল কন্ট্রাক্ট) প্রদান করা হয়নি। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত না হওয়ায় মুজারাবানি কলকাতা নাইট রাইডার্সের প্রস্তাব গ্রহণ করেন। তাঁর প্রতিনিধির বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে ড্রাফটের অংশ বা চুক্তিবদ্ধ ছিলেন না, তাই চুক্তিভঙ্গের কোনো প্রশ্নই আসে না।’
গত বছরের ১৬ ডিসেম্বর মোস্তাফিজুর রহমানকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এ বছরের ৩ জানুয়ারি তাঁকে বাদ দেয় কলকাতা। বাংলাদেশের বাঁহাতি পেসারের বদলি হিসেবে কলকাতা নেয় মুজারাবানিকে। কলকাতা এখন পর্যন্ত সাত ম্যাচ খেললেও মুজারাবানি সুযোগ পেয়েছেন কেবল ২ ম্যাচে।

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন লোলিত মোদি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা দাবি করেছেন, আগামী তিন বছরের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই টুর্নামেন্ট। এবার মোদির মন্তব্যের পাল্টা জবাব দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন
২ ঘণ্টা আগে
একই সঙ্গে বাংলাদেশের দুটি ম্যাচ হবে কাল। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের ছেলেদের দল। আর রাজশাহীতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এর আগে বিভিন্ন ম্যাচ হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।
২ ঘণ্টা আগে
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। বিগ ব্যাশ লিগেও ছিলেন না ছন্দে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর দল রাওয়ালপিন্ডিজ যেমন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তিনিও রান করতে ভুলে গেছেন। টি-টোয়েন্টিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, তখন বোমা ফাটিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটা
৩ ঘণ্টা আগে
আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। কাতালানরা বিদায় নিলেও লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ নেইমার। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, খুব শিগগিরই চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল।
৩ ঘণ্টা আগে