
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রী ভেবে পুলিশ সদস্যদের বহনকারী মাইক্রোবাসে ডাকাতি চেষ্টার অভিযোগে রবিউল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তুলাতুলী এলাকা থেকে রবিউলকে আটক করা হয়। রবিউল হোসেন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের তুলাতলী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মহাসড়কে মাইক্রোবাস নিয়ে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশের মাইক্রোবাসে লোহার পাইপ নিক্ষেপ করে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। পুলিশ মাইক্রোবাস থামিয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় রবিউল হোসেনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মাইক্রোবাসের ভেতরে যাত্রী রয়েছে ভেবে ডাকাতেরা পুলিশের গাড়িতে লোহার পাইপ নিক্ষেপ করেছিল। তবে মাইক্রোবাস থেকে পুলিশ বের হওয়ার পর তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এ সময় রবিউল নামের একজনকে আটক করা হয়।
মহিনুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তার ডাকাত রবিউল হোসেনের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা ডাকাতির। এই তিন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, এটিতেও একইভাবে রড নিক্ষেপ করা হয়েছিল। যাত্রীরা কী হয়েছে জানতে গাড়ি থেকে নামতেই ডাকাতের কবলে পড়েন। পরে তাঁরা দৌড়ে মহাসড়কের পাশে থাকা একটি মসজিদে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।

কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে শিক্ষকসংকট ও বিতর্কিত বদলির দ্বিমুখী চাপে বিপর্যস্ত। জেলার ১ হাজার ৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই মধ্যে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে...
৩ ঘণ্টা আগে
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
৪ ঘণ্টা আগে