
চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মুস্তাকিম নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফটিকছড়িতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক স্থানীয় এক ব্যক্তির জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এর আগেই বিদ্যুতের একটি ছিঁড়ে যাওয়া তার জমির পানিতে পড়েছিল, যা শ্রমিকদের নজরে পড়েনি। জমিতে নেমে কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুতায়িত পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে তাঁর সঙ্গে থাকা অপর দুই শ্রমিক অলৌকিকভাবে বেঁচে যান।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। সকালে শ্রমিকেরা ধানের চারা রোপণ করতে জমিতে নামলে দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পিংকির গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। বাবার নাম প্রফুল্ল বিশ্বাস। তিনি রাজধানীর আনোয়ার খান মর্ডানের নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে পিংকিসহ তিনজন থাকতেন।
১৬ মিনিট আগে
নওগাঁর সাপাহারে দেশের অন্যতম বৃহৎ আমের বাজার এখনো জমজমাট। মৌসুমের শেষ সময়ে এসে বাজারে সরবরাহ কমে যাওয়ায় আমের দাম প্রায় দ্বিগুণ পর্যন্ত বেড়েছে...
৪২ মিনিট আগে
আজ দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। এ সময় তাঁরা নিহত শেফালী বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
১ ঘণ্টা আগে
বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কের পেঁপেবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)।
১ ঘণ্টা আগে