
বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কের পেঁপেবাগান এলাকায় গভীর খাদে মোটরসাইকেলসহ পড়ে ছিল নারীসহ দুই পর্যটকের মরদেহ।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ট্যুরিস্ট গাইড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নিহত জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহানউদ্দিন এলাকায় এবং রুপাইয়া আক্তারের বাড়ি ঢাকার গাজীপুরে। তবে তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ওই পর্যটকেরা স্থানীয় ট্যুরিস্ট গাইড না নিয়েই এলাকায় ঘুরতে গিয়েছিলেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশের গভীর খাদ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে দুই যুবককে মারধরের পর পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মশাল মিছিল করার পর গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরাতন....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
২ ঘণ্টা আগে