
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলে ফাঁস দেওয়া অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে প্রথমে ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে এবং কারা উদ্ধার করল এ বিষয়ে কারও সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন তালুকদার বলেন, ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ জরুরি বিভাগের লাশঘরে আছে ৷ তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রকিবা নবী আজকের পত্রিকাকে বলেন, ‘হলে সিলিং ফ্যানের ব্যবস্থা নেই। জানালার গ্রিলের সঙ্গে সে কিছু একটা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানতে পেরেছি। ওর স্বামীকে খবর দেওয়া হলে তিনি তাঁকে উদ্ধার করেন। ওরা কিছুদিন আগেই বিয়ে করেছে, অনেকেই জানেন না সেটা।’
আত্মহত্যাচেষ্টার কারণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর বন্ধু-বান্ধবরা জানিয়েছে অসুস্থতার কারণে শেষ সেমিস্টারের পরীক্ষা ভালো করে দিতে পারে নাই। দু-একটা পরীক্ষা দিতে পারে নাই। এসব নিয়ে সে ডিপ্রেশনে ছিল। কী করবে না করবে এসব নিয়ে সহপাঠীদের জানিয়েছিল। তবে ওই ছাত্রীকে হল থেকে কীভাবে উদ্ধার করা হলো এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল কি না, তাও জানা যায়নি।
প্রাধ্যক্ষ ড. রকিবা নবী আরও বলেন, ‘আমরা শুনেছি তাঁর ক্লাসমেটরা দেখেছে, চিৎকার করেছে। পরে তাঁর স্বামী উদ্ধার করেছে।’ তবে দরজা ভেতর থেকে খোলা ছিল নাকি বন্ধ ছিল তা জানা নেই বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত জানি না। জেনে জানাব।

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা সার্জিক্যাল ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।
৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোষেরচর মুন্সীরহাট...
৫ মিনিট আগে
ভোলার দৌলতখানে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে মমতাজ বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে