
কমিউনিটি সেন্টারে চলছিল বিয়ের অনুষ্ঠান। স্টেজে থাকা বর-কনেকে নিয়ে ব্যস্ত স্বজনেরা। এ সময় স্টেজের পেছনের তার থেকে বিদ্যুতায়িত হয়ে হুমায়রা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জোড়আমতল এলাকার চৌধুরী স্কয়ার কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
নিহত হুমায়রা সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের কোটপাড়া এলাকার বাসিন্দা বেলালের মেয়ে।
বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য ফাতেমা আক্তার। তিনি বলেন, ‘মেয়ে হুমায়রাসহ পরিবারের সবাইকে নিয়ে কমিউনিটি সেন্টারে যান বেলাল। বিকেলে সেখান থেকে ফেরার আগে বর-কনের স্টেজে বিদায় নিতে যান তাঁরা। এ সময় স্টেজের পেছনে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় হুমায়রা।’
হুমায়রাকে উদ্ধার করে ভাটিয়ারী বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি সদস্য ফাতেমা আক্তার।

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত...
৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরোনো আসামির বিরুদ্ধে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মামলার বাদী মোহাম্মদ রুবেল ও তাঁর বাবা তামিজ আহমদ আহত হয়েছেন। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
৮ মিনিট আগে
অপরাধের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানা। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের পাঁচজন, মার্কেটিং বিভাগের...
১৪ মিনিট আগে
বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় সিরাজগঞ্জে ৯৪টি মোবাইল ফোনসহ আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমা
২১ মিনিট আগে