খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভোজ্যতেলের রেকর্ড পরিমাণ দাম বেড়েছে। মণপ্রতি বেড়েছে ১,৩০০ টাকা পর্যন্ত। আর কেজিতে ক্ষেত্রভেদে সাড়ে ২১ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সাড়ে তিন মাসের (৫ আগস্টের আগে) ব্যবধানে ভোজ্যতেলের পাইকারি বাজারে দামের এই চিত্র পাওয়া গেছে।
এ বিষয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাবেক নেতা মো. জামাল হোসেন বলেন, এলসি খরা, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও অনেক ক্ষেত্রে সিন্ডিকেট প্রথা বহাল থাকায় ভোজ্যতেলের বাজারে এ বেসামাল অবস্থা বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে পাম তেলের দাম মণপ্রতি ৬,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা সাড়ে তিন মাস আগেও ছিল ৫,০০০ টাকা। এ হিসাবে মণপ্রতি দাম বেড়েছে ১,৩০০ টাকা। কেজিতে এ দাম বেড়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা। বর্তমানে পাম তেল কেজিতে বেচাবিক্রি চলছে ১৬৮ টাকা ৮১ পয়সা। যা সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৩ টাকা ৯৭ পয়সায়।
সুপার বিক্রি হচ্ছে মণপ্রতি ৬,৪০০ টাকায়। সাড়ে তিন মাস আগে এ দাম ছিল ৫,২০০ টাকা। এ ক্ষেত্রে মণপ্রতি বাড়ল ১,২০০ টাকা। কেজিতে দাম বেড়েছে ৩১ টাকা ১৫ পয়সা। বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭১ টাকা ৪৮ পয়সা। অথচ সাড়ে তিন মাস আগেও বিক্রি হয়েছে ১৩৯ টাকা ৩৩ পয়সা।
সয়াবিন তেল বর্তমানে খাতুনগঞ্জে মণপ্রতি বিক্রি হচ্ছে ৬,৮০০ টাকা। সাড়ে তিন মাস আগে ছিল ৬,০০০ টাকা। এ ক্ষেত্রে ৮০০ টাকা মণপ্রতি দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮২ টাকা ২০ পয়সায়। যা সাড়ে তিন মাস আগে ছিল ১৬০ টাকা ৭৭ পয়সা। কেজিতে ২১ টাকা ৪৩ পয়সা বাড়ল সয়াবিন তেলের দাম।
এ বিষয়ে জানতে চাইরে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজার চড়া। খাতুনগঞ্জের বাজারে সরবরাহ সংকটও রয়েছে। বিভিন্ন জটিলতার কারণে চাহিদা অনুযায়ী এলসিও করা যাচ্ছে না। যে কারণে দাম বাড়তি।

ঈদের ছুটির মধ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভূমি অফিস ও সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুই অফিস থেকে কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরি হয়েছে।
২০ মিনিট আগে
বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও একজন। আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারের দীঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামের এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
৪২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপির শ্যালক ও এক গাড়িচালক আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে