
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেন শহীদুল।
ঘটনাটি ঘটে চট্টগ্রাম নগরীর বন্দর থানার পোর্ট কলোনির সড়কে। গত শনিবার রাতের ওই ঘটনায় শহীদুলকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গতকাল মঙ্গলবার নগরের পানওয়ালাপাড়া থেকে তিনি গ্রেপ্তার হন।
আজ বুধবার নগরের দামপাড়া এলাকায় সিএমপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে এসব তথ্য জানান।
পুলিশ জানিয়েছে, শহীদুল ইসলামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তিনি নগরীতে ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় বসবাস করেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পাঁচটি মামলা রয়েছে। তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর থানার পোর্ট কলোনির সড়ক থেকে ওজিয়ার রহমানকে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন। ঘটনার পর বন্দর থানা-পুলিশ হত্যাকাণ্ডের সূত্র উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
জানা গেছে, নিহত ওজিয়ার রহমান বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার আলতি বরুজবাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে। তিনি পরিবারসহ নগরের বন্দর এলাকায় থাকতেন।
সংবাদ সম্মেলনে ফয়সাল আহম্মেদ বলেন, শহীদুলকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও নিহত রাইড শেয়ারিং পাঠাওয়ের চালকের ব্যবহৃত একটি হেলমেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
আসামির প্রাথমিক স্বীকারোক্তির বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার দিন পাঠাও চালক ওজিয়ার রহমান মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আসামি শহীদুলকে দেখে গাড়ি থামিয়ে কোথায় যাবেন বলে জিজ্ঞেস করেন। এ সময় আসামি কোথাও যাবেন না বলে তাঁকে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দিতে বলেন। এই কথা শোনার পর ভুক্তভোগী পাঠাও চালক আসামিকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টার সময় তাঁকে কাঠের বাঁটযুক্ত স্টিলের ছুরি দিয়ে পেটে আঘাত করেন শহীদুল। রক্তাক্ত অবস্থায় ওজিয়ার মোটরসাইকেল চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন। তিনি রক্তাক্ত অবস্থায় কিছু দূর যাওয়ার পর নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে সড়কে মোটরসাইকেলসহ পড়ে যান।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত ওই যুবককে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
৯ মিনিট আগেভারতের কলকাতায় পলাতক থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাঁর মরদেহ বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়।
১৮ মিনিট আগে
রাজধানীর দক্ষিণে মশকনিধন ও পরিচ্ছন্নতার লক্ষ্যে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন। আজ রোববার সকালে ডিএসসিসির ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের সুখনগর, গ্রিন মডেল টাউন ও মান্ডা খাল এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। আজ রোববার (১ মার্চ) বিকেল ৪টার দিকে মুলাদী উপজেলা পরিষদ চত্বরে স্যানিটারি ঠিকাদার ইসরাফিল আকনকে মারধর করা হয়।
১ ঘণ্টা আগে