ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নগরীর পানি ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, এই পাইলট প্রকল্পের সফল বাস্তবায়ন ভবিষ্যতে ঢাকা শহরজুড়ে স্মার্ট মিটারিং-ব্যবস্থা সম্প্রসারণের পথ সুগম করবে।
বক্তারা তাঁদের আলোচনায় স্মার্ট মিটার সিস্টেমের মাধ্যমে গ্রাহক ও প্রতিষ্ঠানের জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরেন। এর মাধ্যমে পানির অপচয় উল্লেখযোগ্য হারে কমবে, রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে অবৈধভাবে পানির ব্যবহার দ্রুত শনাক্ত করা যাবে, মিটারের রিডিং নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসচ্ছতা দূর হবে, স্বয়ংক্রিয় বিলিং ও ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে গ্রাহকসেবার মান উন্নত হবে।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার সার্বিক কার্যক্রম এবং স্মার্ট মিটারের কারিগরি দিকসমূহ নিয়ে পৃথক দুটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। বিশেষ করে ‘সাসটেইনেবল ডিএমএ ম্যানেজমেন্ট টুল’-বিষয়ক কারিগরি উপস্থাপনাটি আমন্ত্রিত অতিথিদের নজর কাড়ে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স হেজং কিম। দক্ষিণ কোরিয়ার দূতাবাস এই প্রকল্পে কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিচ্ছে।
সভাপতির সমাপনী বক্তব্যে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এই প্রকল্পকে ঢাকার পানি ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বর্ণনা করেন এবং এটি সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রাম থেকে নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামের এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবেক স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর লাশ গুমের অভিযোগে স্বামী নুরুল আমীনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
৪৩ মিনিট আগে
গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি মোটরসাইকেলটি কবরস্থানের৷ পাশে রেখে জানাজায় অংশ নেন। ঘণ্টাখানেক পর নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি সেখানে নেই।
১ ঘণ্টা আগে