
চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে মিনু আক্তার (৩২) নামের এক নারী ছুরিকাঘাতে খুন হয়েছেন। তাঁর স্বামী ফরিদুল আলমের (৪৩) বিরুদ্ধে হত্যার এই অভিযোগ উঠেছে। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার শেওলা বাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
হত্যার বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মজনু মিয়া।
জানা গেছে, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকিরবাড়ির ফরিদুল আলমের সঙ্গে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার অজি আহমদের মেয়ে মিনু আক্তারের ১৫ বছর আগে বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে প্রায় সময় চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে তেমন মিল ছিল না। বৃহস্পতিবার রাতে ফরিদুল আলম চট্টগ্রাম থেকে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বাঁ চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে মিনুর চিৎকার শুনে স্বজনেরা এসে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাহারছাড়া এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ পেয়েছি। কী কারণে হত্যার ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়ার সময় টেবিলের নিচে মাংস জমা করে রাখা নিয়ে কনেপক্ষ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
সীমান্ত জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য পুশ ইন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়তি টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
২৬ মিনিট আগে
যশোরের মনিরামপুরে নাতনিকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার স্মরণপুর বাঁশতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইনামুল হোসেন (৪৫)।
৩২ মিনিট আগে
বোরহান পোলট্রি খামারের মালিক বোরহান উদ্দিন বলেন, ‘পুরো উপজেলায় দিনে ১০ থেকে ১২ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। অনেক সময় মিনিটের মধ্যে কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এতে পোলট্রি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।’
৩৯ মিনিট আগে